# ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেশন

> একটি কুবারনেটিস ক্লাস্টার তৈরি বা পরিচালনার জন্য প্রাসঙ্গিক নিম্ন-স্তরের ডিটেইল।

---

LLMS index: [llms.txt](/llms.txt)

---

<!-- overview -->

ক্লাস্টার অ্যাডমিনিস্ট্রেশন ওভারভিউ(overview) যে কেউ একটি কুবারনেটিস ক্লাস্টার তৈরি বা পরিচালনা করছেন তাঁর জন্য।
এটি মূল কুবারনেটিসের [ধারণাগুলোর](/bn/docs/concepts/) সাথে কিছু পরিচিতি আশা করে ।।

<!-- body -->

## একটি ক্লাস্টার পরিকল্পনা

[সেট আপ](/bn/docs/setup/) এ নির্দেশিকাগুলি দেখুন কুবারনেটিস ক্লাস্টারগুলি কীভাবে পরিকল্পনা, সেট আপ এবং কনফিগার
করতে হয় তার উদাহরণগুলির জন্য৷ এই নিবন্ধে তালিকাভুক্ত সমাধানগুলিকে বলা হয় *distros*।


<div class="alert alert-info" role="note"><h4 class="alert-heading">বিঃদ্রঃ:</h4>সমস্ত ডিস্ট্রো(distros) সক্রিয়ভাবে রক্ষণাবেক্ষণ করা হয় না। কুবারনেটিসে সাম্প্রতিক সংস্করণের সাথে পরীক্ষা করা
হয়েছে এমন ডিস্ট্রোগুলি বেছে নিন।</div>


একটি গাইড নির্বাচন করার আগে, এখানে কিছু বিবেচনা আছে:

- আপনি কি আপনার কম্পিউটারে কুবারনেটিস ব্যবহার করে দেখতে চান, বা আপনি একটি উচ্চ-উপলব্ধতা(availability) তৈরি করতে চান,
  মাল্টি-নোড ক্লাস্টার ? আপনার প্রয়োজনের জন্য সবচেয়ে উপযুক্ত ডিস্ট্রো বেছে নিন।
- আপনি কি ব্যবহার করবেন **হোস্ট করা কুবারনেটিস ক্লাস্টার** , যেমন
  [গুগল কুবারনেটিস ইঞ্জিন](https://cloud.google.com/kubernetes-engine/), অথবা **আপনার নিজস্ব ক্লাস্টার হোস্ট করছেন**?
- আপনার ক্লাস্টার কি **অন-প্রিমিসেস**, বা **ক্লাউডে (IaaS)** হবে ? কুবারনেটিস হাইব্রিড ক্লাস্টারগুলিকে
  সরাসরি সমর্থন করে না। এর পরিবর্তে, আপনি একাধিক ক্লাস্টার সেট আপ করতে পারেন।
- **যদি আপনি কুবারনেটিস অন-প্রিমিসেস কনফিগার করছেন**, তাহলে বিবেচনা করুন
   [নেটওয়ার্কিং মডেল](/bn/docs/concepts/cluster-administration/networking/) সবচেয়ে উপযুক্ত।
- আপনি কি **"বেয়ার মেটাল(bare metal)" হার্ডওয়্যার** অথবা **ভার্চুয়াল মেশিনে (VMs)** চালাবেন?
- আপনি কি **একটি ক্লাস্টার চালাতে চান**, অথবা আপনি কি **কুবারনেটিস প্রজেক্ট কোডের সক্রিয় বিকাশ** করার আশা করছেন?
  যদি পরেরটি হয়, একটি সক্রিয়ভাবে-বিকশিত ডিস্ট্রো নির্বাচন করুন। কিছু ডিস্ট্রো শুধুমাত্র বাইনারি রিলিজ ব্যবহার করে,কিন্তু,
  পছন্দের একটি বৃহত্তর বৈচিত্র অফার করে।
- একটি ক্লাস্টার চালানোর জন্য প্রয়োজনীয় [উপাদান](/bn/docs/concepts/overview/components/) এর সাথে নিজেকে পরিচিত করুন৷

## একটি ক্লাস্টার পরিচালনা করা

* শিখুন কিভাবে [নোড পরিচালনা করবেন](/bn/docs/concepts/architecture/nodes/)।
  * এ সম্পর্কে পড়ুন [cluster autoscaling](/docs/concepts/cluster-administration/cluster-autoscaling/).

* কিভাবে সেট আপ এবং পরিচালনা করতে হয় [রিসোর্স কোটা](/bn/docs/concepts/policy/resource-quotas/) শেয়ার্ড ক্লাস্টারগুলির জন্য তা শিখুন।

## একটি ক্লাস্টার সুরক্ষিত করা

* [জেনারেট সার্টিফিকেট](/bn/docs/tasks/administer-cluster/certificates/) বিভিন্ন টুল চেইন ব্যবহার করে সার্টিফিকেট
  তৈরি করার ধাপগুলি বর্ণনা করে।

* [কুবারনেটিস কন্টেইনার এনভায়রনমেন্ট](/bn/docs/concepts/containers/container-environment/) একটি কুবারনেটিস
  নোডে Kubelet পরিচালিত কন্টেইনারগুলির পরিবেশ বর্ণনা করে।
  
* [Kubernetes API-তে অ্যাক্সেস কন্ট্রোল](/bn/docs/concepts/security/controlling-access) বর্ণনা করে
  কিভাবে কুবারনেটিস তার নিজস্ব API এর জন্য অ্যাক্সেস কন্ট্রোল প্রয়োগ করে।

* [অথেন্টিকেশন](/bn/docs/reference/access-authn-authz/authentication/) বিভিন্ন অথেন্টিকেশন বিকল্প সহ,
  কুবারনেটিসে অথেন্টিকেশনের ব্যাখ্যা দেয়।

* [অথোরাইজেশন](/bn/docs/reference/access-authn-authz/authorization/) অথেন্টিকেশন থেকে আলাদা,
  এবং HTTP কলগুলি কীভাবে পরিচালনা করা হয় তা নিয়ন্ত্রণ করে।

* [অ্যাডমিশন কন্ট্রোলের ব্যবহার](/bn/docs/reference/access-authn-authz/admission-controllers/)
  ব্যাখ্যা করে প্লাগ-ইনগুলি অথেন্টিকেশন এবং অথোরাইজেশনের পরে কুবারনেটস API সার্ভারে
  অনুরোধগুলিকে বাধা দেয়।

* [কুবারনেটিস ক্লাস্টারে Sysctls ব্যবহার ](/bn/docs/tasks/administer-cluster/sysctl-cluster/)
  একজন অ্যাডমিনিস্ট্রেটর কাছে বর্ণনা করে যে কীভাবে কার্নেল প্যারামিটার সেট করতে `sysctl` কমান্ড-লাইন টুল ব্যবহার করতে হয়
।

* [অডিটিং](/bn/docs/tasks/debug/debug-cluster/audit/) বর্ণনা করে কিভাবে কুবারনেটিসের অডিট লগের সাথে
  যোগাযোগ করতে হয়।

### Kubelet সুরক্ষিত করা

* [কন্ট্রোল প্লেন-নোড কমিউনিকেশন](/bn/docs/concepts/architecture/control-plane-node-communication/)
* [TLS বুটস্ট্র্যাপিং](/bn/docs/reference/access-authn-authz/kubelet-tls-bootstrapping/)
* [Kubelet অথেন্টিকেশন /অথোরাইজেশন](/bn/docs/reference/access-authn-authz/kubelet-authn-authz/)

## অপশনাল ক্লাস্টার সার্ভিস

* [DNS ইন্টিগ্রেশন](/bn/docs/concepts/services-networking/dns-pod-service/) বর্ণনা করে কিভাবে সরাসরি কুবারনেটিস পরিষেবাতে
  একটি DNS নাম সমাধান করা যায়।

* [লগিং এবং মনিটরিং ক্লাস্টার অ্যাক্টিভিটি](/bn/docs/concepts/cluster-administration/logging/)
  ব্যাখ্যা করে কিভাবে কুবারনেটিসে লগিং কাজ করে এবং কিভাবে এটি বাস্তবায়ন করা যায়।
