# সার্ভিস, লোড ব্যালেন্সিং এবং নেটওয়ার্কিং

> কুবারনেটিসে নেটওয়ার্কিংয়ের পিছনে থাকা ধারণা এবং রিসোর্স।

---

LLMS index: [llms.txt](/llms.txt)

---

## কুবারনেটিস নেটওয়ার্ক মডেল

একটি ক্লাস্টারের প্রতিটি [`পড`](/bn/docs/concepts/workloads/pods/) তার নিজস্ব ক্লাস্টার-ওয়াইড আইপি ঠিকানা পায় 
(প্রতি আইপি এড্রেস ফ্যামিলিতে একটি আইপি এড্রেস)।
এর অর্থ হলো আপনাকে `পডের` মধ্যে স্পষ্টভাবে লিঙ্ক তৈরি করার দরকার নেই 
এবং পোর্টগুলো হোস্ট করার জন্য আপনাকে ম্যাপিং কন্টেইনার পোর্টগুলোর সাথে মোকাবিলা করতে হবে না।
এটি একটি পরিষ্কার, পিছনের-সামঞ্জস্যপূর্ণ মডেল (backwards-compatible model) তৈরি করে 
যেখানে পোর্ট বরাদ্দকরণ, নামকরণ, সার্ভিস আবিষ্কার (service discovery), [লোড ব্যালেন্সিং](/bn/docs/concepts/services-networking/ingress/#load-balancing), অ্যাপ্লিকেশন কনফিগারেশন এবং মাইগ্রেশনের 
দৃষ্টিকোণ থেকে `পডগুলোকে` অনেকটা ভিএম (Virtual Machine) বা ফিজিক্যাল হোস্টের মতোই 
বিবেচনা করা যেতে পারে।

কুবারনেটিস যেকোন নেটওয়ার্কিং বাস্তবায়নে নিম্নলিখিত মৌলিক প্রয়োজনীয়তাগুলো আরোপ করে 
(যেকোনো ইচ্ছাকৃত নেটওয়ার্ক বিভাজন নীতি ব্যতীত):

   * পড NAT ছাড়া অন্য কোনো [নোডে](/bn/docs/concepts/architecture/nodes/)
     অন্য সব পডের সঙ্গে যোগাযোগ করতে পারে
   * একটি নোডের এজেন্ট (যেমন system daemons, kubelet) সেই নোডের সমস্ত
     পডের সাথে যোগাযোগ করতে পারে


<div class="alert alert-info" role="note"><h4 class="alert-heading">বিঃদ্রঃ:</h4>হোস্ট নেটওয়ার্কে (যেমন লিনাক্স) চলমান <code>পডগুলোকে</code> সমর্থন করে এমন প্ল্যাটফর্মগুলোর জন্য, যখন পডগুলো একটি নোডের হোস্ট নেটওয়ার্কের সাথে সংযুক্ত থাকে তখনও তারা সমস্ত নোডের সমস্ত পডের সাথে যোগাযোগ করতে পারে NAT ছাড়া ৷</div>


এই মডেলটি শুধুমাত্র সামগ্রিকভাবে কম জটিল নয়, 
এটি প্রধানত কুবারনেটিসের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ যাতে ভিএম থেকে কন্টেইনারে 
অ্যাপের লো-ফ্রিকশন পোর্টিং সক্ষম করা যায়। যদি আপনার কাজ আগে কোনো ভিএম-এ চলত, তাহলে আপনার ভিএম-এর IP ছিল এবং 
আপনার প্রোজেক্টের অন্যান্য ভিএম-এর সাথে কথা বলতে পারে। এটি একই মৌলিক মডেল।

কুবারনেটিস আইপি ঠিকানাগুলো `পড` স্কোপে বিদ্যমান - একটি `পডের` মধ্যে থাকা কন্টেনারগুলো 
তাদের নেটওয়ার্ক নেমস্পেসগুলো ভাগ করে - তাদের IP ঠিকানা এবং MAC ঠিকানা সহ।
এর মানে হলো যে একটি `পডের` মধ্যে থাকা কন্টেইনারগুলো একে অপরের পোর্টে `লোকালহোস্টে` পৌঁছাতে পারে।
এটি আরো বোঝায় যে একটি `পডের` মধ্যে থাকা কন্টেইনারগুলোকে পোর্ট ব্যবহারের সমন্বয় করতে হবে, 
তবে এটি একটি ভিএম-এর প্রক্রিয়াগুলোর থেকে আলাদা নয়। 
এটিকে "IP-per-pod" মডেল বলা হয়।

এটি কীভাবে প্রয়োগ করা হয় তা ব্যবহার করা নির্দিষ্ট কন্টেইনার রানটাইমের একটি ডিটেইল।

`নোডেই` পোর্টের জন্য অনুরোধ করা সম্ভব যা আপনার `পডে` ফরোয়ার্ড করা হয় 
(যাকে হোস্ট পোর্ট বলা হয়), কিন্তু এটি একটি খুব বিশিষ্ট অপারেশন। 
সেই ফরোয়ার্ডিং কীভাবে বাস্তবায়িত হয় তাও কন্টেইনার রানটাইমের ডিটেইল। 
`পড` নিজেই হোস্ট পোর্টের অস্তিত্ব বা অ-অস্তিত্ব সম্পর্কে অন্ধ।

কুবারনেটিস নেটওয়ার্কিং চারটি উদ্বেগের সমাধান করে:
- লুপব্যাকের মাধ্যমে একটি পডের মধ্যে কন্টেইনার [যোগাযোগের জন্য নেটওয়ার্কিং ব্যবহার করে](/bn/docs/concepts/services-networking/dns-pod-service/) ।
- ক্লাস্টার নেটওয়ার্কিং বিভিন্ন পডের মধ্যে যোগাযোগ প্রদান করে।
- [সার্ভিস](/bn/docs/concepts/services-networking/service/) API আপনাকে আপনার ক্লাস্টারের
   বাইরে থেকে পৌঁছানোর জন্য [পডসে চলমান একটি অ্যাপ্লিকেশন প্রকাশ](/bn/docs/tutorials/services/connect-applications-service/)
   করতে দেয় ।
  - [ইনগ্রেস](/bn/docs/concepts/services-networking/ingress/) বিশেষত HTTP অ্যাপ্লিকেশন, ওয়েবসাইট
    এবং এপিআই প্রকাশ করার জন্য অতিরিক্ত কার্যকারিতা প্রদান করে।
  - [গেটওয়ে API](/bn/docs/concepts/services-networking/gateway/) হলো একটি <a class='glossary-tooltip' title='কুবারনেটিসের কার্যকারিতা প্রসারিত করে এমন রিসোর্স।' data-bs-toggle='tooltip' data-bs-placement='top' href='/bn/docs/concepts/cluster-administration/addons/' target='_blank' aria-label='অ্যাড-অন'>অ্যাড-অন</a>
    যেটি মডেলিং সার্ভিস নেটওয়ার্কিংয়ের জন্য API ধরণের একটি অভিব্যক্তিপূর্ণ (expressive), এক্সটেনসিবল, এবং ভূমিকা-ভিত্তিক পরিবার প্রদান করে।
- এছাড়া আপনি [শুধুমাত্র আপনার ক্লাস্টারের মধ্যে ব্যবহারের জন্য সার্ভিসগুলো প্রকাশ করতে](/bn/docs/concepts/services-networking/service-traffic-policy/)
  সার্ভিসগুলো ব্যবহার করতে পারেন ।

[কানেক্টিং অ্যাপ্লিকেশানস উইথ সার্ভিস](/bn/docs/tutorials/services/connect-applications-service/) টিউটোরিয়াল আপনাকে একটি হ্যান্ডস-অন উদাহরণ সহ পরিষেবা এবং কুবারনেটিস নেটওয়ার্কিং সম্পর্কে শিখতে দেয়।

[ক্লাস্টার নেটওয়ার্কিং](/bn/docs/concepts/cluster-administration/networking/) ব্যাখ্যা করে 
কিভাবে আপনার ক্লাস্টারের জন্য নেটওয়ার্কিং সেট আপ করতে হয় এবং এর সাথে জড়িত প্রযুক্তিগুলোর একটি ওভারভিউ প্রদান করে।
